ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল উত্থাপন মৃত্যুর এক বছর পরও শেষকৃত্য হয়নি জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের পর্তুগালের শুরুর একাদশে রোনালদো, গোলখরা কি কাটবে? সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের ‘আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি’ ন্যাটো মিত্রদের ট্রাম্প: তারা আমাদের সাহায্য করছে না, আমরাও করব না সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা: দুঃখ প্রকাশ করল জামায়াত আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

নেপালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ব্রিটিশ পর্যটকসহ নিহত ১৯

নিজস্ব সংবাদ :

নেপালে পাহাড়ি সড়ক থেকে একটি বাস বরফশীতল নদীতে ছিটকে পড়ে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ব্রিটিশ পর্যটকও রয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, বাসটি পর্যটন নগরী পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুর পথে ছিল। পথিমধ্যে ধাদিং জেলার পাহাড়ি রাস্তা এলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিশুলি নদীতে পড়ে যায়। নদীতে পড়ার পর বাসটি ২০০ মিটারের (৬৫৫ ফুট) বেশি নিচে গিয়ে আছড়ে পড়ে।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা প্রকাশ দাহাল ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মোট ৪৪ জন যাত্রীর মধ্যে ১৯ জন মারা গেছেন ও ২৫ জন চিকিৎসাধীন। তিনি নিশ্চিত করেন, নিহতদের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক ছিলেন।

তিনি জানান, একজন চীনা নাগরিক ও একজন নিউজিল্যান্ডের নাগরিক আহত হয়েছেন। তবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য তিনি দেননি।

ধাদিং জেলা প্রশাসন কার্যালয়ের তথ্য কর্মকর্তা মোহন প্রসাদ নেউপানে জানান, ভোরের আগেই উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ২০২৪ সালের জুলাই মাসে একই নদীতে ৫০ জনের বেশি যাত্রী বহনকারী দুটি বাস ভূমিধসে সড়ক থেকে পড়ে গিয়েছিল।

হিমালয়ঘেরা দেশ নেপালের খারাপ সড়কব্যবস্থা, রক্ষণাবেক্ষণহীন যানবাহন ও বেপরোয়া চালনার কারণে এমন মারাত্মক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:২২:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
৮১ বার পড়া হয়েছে