ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
News Title :

২১ ফেব্রুয়ারিতে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

নিজস্ব সংবাদ :

আগামীকাল ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শহীদ দিবস ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘তবুও আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘শহীদ মিনারকেন্দ্রিক সব ধরনের ব্যবস্থাই রেখেছি। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‍্যাবের ফোর্স মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, ‘র‍্যাবের ইনার প্যারিমিটার, আউটার প্যারিমিটারে ফোর্স আছে এবং কয়েকটা সেক্টরে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা সেক্টরেই র‍্যাবের ফুট পেট্রোল, গাড়ির পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ থাকবে।

এ ছাড়া শহীদ মিনার এলাকাটি ভালোভাবে সুইপিং করা হয়েছে। র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট স্ট্যান্ডবাই থাকবে। পুরো এলাকায় ৬৪টি ক্যামেরার মাধ্যমে সিসিটিভির আওতায় আনা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।

ভালোভাবেই আমরা আমাদের এই কার্যক্রম সম্পন্ন করতে পারব, যোগ করেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
২ বার পড়া হয়েছে