ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল উত্থাপন মৃত্যুর এক বছর পরও শেষকৃত্য হয়নি জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের পর্তুগালের শুরুর একাদশে রোনালদো, গোলখরা কি কাটবে? সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের ‘আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি’ ন্যাটো মিত্রদের ট্রাম্প: তারা আমাদের সাহায্য করছে না, আমরাও করব না সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা: দুঃখ প্রকাশ করল জামায়াত আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

সিলেটে ঐতিহ্যবাহী মুঘল আমলের সেই ব্রিজ সংরক্ষণের উদ্যোগ

নিজস্ব সংবাদ :

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ-হেতিমগঞ্জ (১০ কিলোমিটার) দেওয়ান সড়কে চার বছর থেকে যান চলাচল বন্ধ রয়েছে। ২০২২ সালে সড়কের সংস্কার ও প্রশস্থকরণ কাজ শুরু হয়। এ সময় নতুন করে ব্রিজ নির্মাণ করার জন্য রাস্তার মধ্যেখানে অবস্থিত মুঘল আমলে নির্মিত ‘দেওয়ান পুল’ অনেকটা ভেঙে ফেলা হয়। ঐতিহাসিক স্থাপত্য হিসেবে পুলটি রক্ষার জন্য দাবি উঠলেও বিভিন্ন জটিলতায় তা সম্ভব হয়নি। প্রত্নতত্ত অধিদপ্তরের একটি দল পরিদর্শন করে ঐতিহাসিক পুরাকীর্তি বলে চিহ্নিত করে ব্রিজটি না ভেঙে সংরক্ষণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানায়।

এরপরও সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ না করায় বিগত ৪ বছর থেকে ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে গুরুত্বপূর্ণ এই সড়কের ব্রিজ।

বৃহস্পতিবার (১৯ ফ্রেব্রুয়ারি) সিলেট -৬ আসনের (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এ সড়ক ও ব্রিজ পরিদর্শন করেন। তার সাথে গোলাপগঞ্জ উপজেলা এলজিইডি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তিনি ঐতিহ্যবাহী দেওয়ান ব্রিজ সংরক্ষণ করে রাস্তার সংস্কারে তাগিদ দেন। এমরান আহমদ চৌধুরী বলেন, এ সড়কের সংস্কার কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।

খুব দ্রুত ঐতিহ্যবাহী দেওয়ানের পুল সংরক্ষণ করে ব্রিজের পাশ দিয়ে একটি কালভার্ট নির্মাণ করা হবে। পাশাপাশি ১০ কিলোমিটার এই সড়কটি ১৮ ফুট প্রস্তকরণ সংস্কার কাজের সব প্রক্রিয়া সম্পন্ন করে কাজ শুরু হবে। এতে করে মানুষের চলাচল খুব সহজ হবে।

তিনি আরও বলেন, আমি শপথ নেওয়ার পরের দিন এলাকায় চলে এসেছি। জনগণের সহযোগিতা নিয়ে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত উন্নয়ন করা হবে।

জানা যায়, গোলাপগঞ্জ ও আশেপাশের কয়েকটি উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক। ঐতিহ্যবাহী এ ব্রিজ ভাঙা থাকার কারণে এই সড়ক দিয়ে গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন থেকে এ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:৪৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
৭২ বার পড়া হয়েছে