ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল উত্থাপন মৃত্যুর এক বছর পরও শেষকৃত্য হয়নি জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের পর্তুগালের শুরুর একাদশে রোনালদো, গোলখরা কি কাটবে? সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের ‘আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি’ ন্যাটো মিত্রদের ট্রাম্প: তারা আমাদের সাহায্য করছে না, আমরাও করব না সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা: দুঃখ প্রকাশ করল জামায়াত আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

চরমোনাই পীরের বাসায় তারেক রহমান

নিজস্ব সংবাদ :

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বাসায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন বিএনপি চেয়ারম্যান।

আজ সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামী আন্দোলনের আমিরের রাজধানীর বেইলি রোডে রূপায়ণ স্বপ্ন নিলয়ের বাসায় দেখা করতে যান তিনি। সেখানে ৭টা ৫৫ মিনিট পর্যন্ত অবস্থান করেন তারেক রহমান। সেখানে তিনি চরমোনাই পীরসহ তার অন্য ভাইদের সঙ্গে সৌজন্য আলোচনার পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

পরে চরমোনাই পীর সাংবাদিকদের জানান, তারেক রহমান সবাইকে নিয়ে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ইসলামী আন্দোলনের পক্ষে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ।

তারেক রহমান বেইলি রোডের রূপায়ণ স্বপ্ন নিলয়ের বাসায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান চরমোনাই পীর। সেই সঙ্গে বুকে জড়িয়ে নেন তিনি।

এর আগে রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রথমে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
৬৩ বার পড়া হয়েছে