ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল উত্থাপন মৃত্যুর এক বছর পরও শেষকৃত্য হয়নি জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের পর্তুগালের শুরুর একাদশে রোনালদো, গোলখরা কি কাটবে? সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের ‘আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি’ ন্যাটো মিত্রদের ট্রাম্প: তারা আমাদের সাহায্য করছে না, আমরাও করব না সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা: দুঃখ প্রকাশ করল জামায়াত আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

ভোট চুরি নয়, বরং ডাকাতি হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব সংবাদ :

এনিসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘এবারের নির্বাচনে ভোট চুরি নয়, বরং ভোট ডাকাতি হয়েছে। ভোটের পর হামলা করা হচ্ছে। এসব হামলার ঘটনার হিসাব নেওয়া হবে। আজ সোমবার বিকেলে বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত ১১ দলীয় ঐক্যের প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১১ দলীয় ঐক্য বিরোধী দল হিসেবে রাজপথে সক্রিয় থাকবে এবং হাদি হত্যার বিচারের দাবি জানাবে। একইসঙ্গে আগামীতে দ্বিগুণ শক্তি নিয়ে পার্লামেন্টে যাবে।

তিনি বলেন, আমরা প্রমাণ করেছি এনসিপি নির্বাচনবিরোধী দল নয়, বরং গণতন্ত্র প্রতিষ্ঠাই এনসিপির লক্ষ্য। ভোটে অনিয়ম, চাঁদাবাজি ও সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, হামলার সব ঘটনার হিসাব নেওয়া হবে।

সভায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, টিআইবির রিপোর্ট অনুযায়ী নির্বাচনকে ম্যানিপুলেট করা হয়েছে এবং অর্থের বিনিময়ে ভোট কেনাবেচা হয়েছে, যা সুষ্ঠু নির্বাচনে বড় বাধা তৈরি করেছে। তার অভিযোগ, ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে নির্বাচনকে কলঙ্কিত করা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে এ কলঙ্ক দূর করে করতে হবে।

খেলাফত মজলিসের সম্পাদক অধ্যাপক আব্দুল জলিল বলেন, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে নির্বাচনের ফলাফল প্রভাবিত করা হয়েছে এবং বিভিন্ন স্থানে হামলার ঘটনা ফ্যাসিবাদী প্রবণতার ইঙ্গিত দেয়।

এ ধরনের ফ্যাসিবাদ বাংলাদেশে টিকে থাকতে পারবে না।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা-১২ আসনের নবনির্বাচিত এমপি সাইফুল আলম খান মিলন বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়নি; নির্বাচনের আগে ও পরে বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটেছে। পুরনো সংস্কৃতিতে ফিরে যাওয়ার জন্য জুলাই আসেনি।’

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক অভিযোগ করেন, ব্যালটের অধিকারের সঙ্গে তামাশা করা হয়েছে। দিনে সুষ্ঠু নির্বাচনের চিত্র দেখানো হলেও সন্ধ্যায় ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
৭৩ বার পড়া হয়েছে