ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট বিভাগে প্রথম নারী এমপি ইলিয়াসপত্নী লুনা, বড় ব্যবধানে জয়

নিজস্ব সংবাদ :

সিলেট বিভাগে প্রথম নারী এমপি ইলিয়াসপত্নী লুনা, বড় ব্যবধানে জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ইতিহাসে প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোছা. তাহসিনা রুশদীর লুনা।

তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীকে ৭৯ হাজার ২৫১ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয় অর্জন করেন।

সিলেট-২ আসনে এবারের ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৬৪ হাজার ৮৩ ভোট। এর মধ্যে বিশ্বনাথ উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৯২ হাজার ৭৭৫। এই উপজেলায় মোট ৮৯ হাজার ৩৪১টি ভোট কাস্ট করা হয়; বৈধ ভোট সংখ্যা ছিল ৮৭ হাজার ১৭১টি, বাতিল ভোট ২ হাজার ১৭০। ভোটের শতকরা হার ছিল ৪৭.১৬%। এখানে ধানের শীষ প্রতিকে বিএনপি মনোনীত মোছা. তাহসিনা রুশদীর লুনা পেয়েছেন ৬৭হাজার ৯৭৭ ভোট। ১১ দলীয় জোটের মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৭ হাজার ৯৫৪ ভোট। লাঙ্গল প্রতিকে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৫৪২ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৫৭২ ভোট এবং উদীয়মান সূর্য প্রতিকে গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ১২৬ ভোট।

ওসমানীনগর উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৭১ হাজার ৩৮০। মোট ৭২ হাজার ৪৯৬ ভোট কাস্ট করা হয়; বৈধ ভোট ৭০ হাজার ৩৯৭ এবং বাতিল ভোট ২ হাজার ০৯৯। ভোটের শতকরা হার ৪২.৪৬%। ধানের শীষ প্রতিকে লুনা পেয়েছেন ৪৮ হাজার ৭২০ ভোট। ১১ দলীয় জোটের মুহাম্মদ মুনতাছির আলী পেয়েছেন ১৯ হাজার ৪৯২ ভোট। লাঙ্গল প্রতিকে জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী পেয়েছেন ৮৬২ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা আমির উদ্দিন ৮১৭ ভোট এবং উদীয়মান সূর্য প্রতিকে গণফোরামের মুজিবুল হক পেয়েছেন ৫০৬ ভোট।
বিশ্বনাথে ভোট শান্তিপূর্ণ ও অবাধভাবে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় রাজনীতিতে সিলেট-২ আসনটি সবসময়ই আলোচিত। বিগত সময়ে এই আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলী উন্নয়নের মাইলফলক স্থাপন করেছিলেন। কিন্তু তিনি গুম হন, যা এখনও রহস্যময়। সেই ঘটনার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সিলেট-২ আসনে রাজনীতিতে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোছা. তাহসিনা রুশদীর লুনা। গত ১৩ বছর তিনি এই অঞ্চলের নেতাকর্মীর কাছে নিরাপদ আশ্রয়স্থল ছিলেন। এবারের নির্বাচনে দলের সমর্থন ও নেতাকর্মীদের সক্রিয় প্রচেষ্টায় তিনি ভোটের মাঠে বিশাল বিজয় অর্জন করেন।

এবারের নির্বাচনে বিজয়ী হয়ে লুনা তিনটি নতুন ইতিহাস গড়েছেন: সিলেট বিভাগের প্রথম নারী সংসদ সদস্য; সিলেট-২ আসনে প্রথম নারী সংসদ সদস্য; স্বামীর পর স্ত্রী হিসেবে এই আসনে প্রথমবার সংসদ সদস্য হওয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৩৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
১৩ বার পড়া হয়েছে