ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অনলাইন জুয়া প্রতিরোধে সংসদে বিল উত্থাপন মৃত্যুর এক বছর পরও শেষকৃত্য হয়নি জাম্বিয়ার সাবেক প্রেসিডেন্টের পর্তুগালের শুরুর একাদশে রোনালদো, গোলখরা কি কাটবে? সিন্ধু নদের পানি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের ‘আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি’ ন্যাটো মিত্রদের ট্রাম্প: তারা আমাদের সাহায্য করছে না, আমরাও করব না সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা: দুঃখ প্রকাশ করল জামায়াত আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা

ইতিবাচক সংস্কার-পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে: শায়খ আহমাদুল্লাহ

নিজস্ব সংবাদ :

ইতিবাচক সংস্কার-পরিবর্তনের প্রশ্নে আমরা 'হ্যাঁ'-এর পক্ষে: শায়খ আহমাদুল্লাহ

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছেন জনপ্রিয় আলেম ও আলোচক আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

বুধবার (১১ ফেব্রয়ারি) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে আমরা ‘হ্যাঁ’-এর পক্ষে।

তবে সংস্কার সংক্রান্ত সকল কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখে কার্যকর করতে হবে উল্লেখ করে শায়খ আহমাদুল্লাহ বলেন, এ ক্ষেত্রে কোন প্রকার ব্যত্যয় যেন না ঘটে তা নিশ্চিত করতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত হবে।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে যেন যে কোনো পরিবর্তন নয়, বরং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অক্ষুন্ন রেখে পরিবর্তনের অঙ্গীকার হয়।

আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাশাপাশি জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের প্রশ্নে গণভোটও অনুষ্ঠিত হবে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে দুটি আলাদা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
৯২ বার পড়া হয়েছে