ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
‘আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি’ ন্যাটো মিত্রদের ট্রাম্প: তারা আমাদের সাহায্য করছে না, আমরাও করব না সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা: দুঃখ প্রকাশ করল জামায়াত আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সিলেটে নির্বাচনী জনসভায় বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব সংবাদ :

সিলেটের বিশ্বনাথে ধানের শীষের শেষ নির্বাচনী সভায় গিয়ে হৃদরোগ আক্রান্ত হয়ে বিএনপি নেতা সুহেল আহমদ চৌধুরী মৃত্যুবরণ করেছেন। তিনি সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের দুবারের সাবেক চেয়ারম্যান ছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারস্থ প্রবাসী চত্বরে সভাস্থলের সামনে মারা যান তিনি।

বিএনপির একাধিক নেতা জানান, আজ সোমবার বিএনপির মনোনীত প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী জনসভা পৌর শহরের প্রবাসী চত্বরের সামনে আয়োজন করা হয়।

সভাস্থলে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন। সুহেল আহমদ চৌধুরীর নেতৃত্বে, পৌর শহরের পুরান বাজারস্থ আল হেরা শপিং সিটি সামনে থেকে একটি বিশাল মিছিল নিয়ে সভাস্থলে যাওয়ার জন্য বের হয়।

মিছিলটি পৌর শহরের নতুন বাজারস্থ সভাস্থলে আসামাত্রই সুহেল আহমদ চৌধুরী অসুস্থ হয়ে মাটিতে লুঠে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা চিকিৎসার জন্য সিলেট শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর সংবাদ মুহূর্তের মধ্যে সভাস্থলসহ এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
বিষয়টি নিশ্চিত করে সুহেল আহমদ চৌধুরীর ছোট ভাই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সুমন পারভেজ চৌধুরী বলেন, মিছিল নিয়ে সভাস্থলে যাওয়ার পরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:১২:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
৭৯ বার পড়া হয়েছে