ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
‘আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি’ ন্যাটো মিত্রদের ট্রাম্প: তারা আমাদের সাহায্য করছে না, আমরাও করব না সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা: দুঃখ প্রকাশ করল জামায়াত আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: ডা. জুবাইদা রহমান

নিজস্ব সংবাদ :

নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ‘বাংলাদেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশই নারী।’

ঢাকার গুলশান সোসাইটি লেক পার্কে রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। গুলশান-বনানী-বারিধারা সোসাইটির নারী প্রতিনিধিদের উদ্যোগে নারী শিক্ষা, স্বাস্থ্য ও সেবা বিষয়ে এই সভার আয়োজন করা হয়।

ডা. জুবাইদা রহমান বলেন, ‘এখনো সন্তান জন্মদানের সময় প্রয়োজনীয় চিকিৎসাসেবার অভাবে অনেক মায়ের প্রাণ ঝরে যায়। এই পরিস্থিতি বদলাতে মা ও শিশুর স্বাস্থ্যসংক্রান্ত সব সমস্যা অগ্রাধিকারভিত্তিতে সমাধানে কাজ করা হবে।’

তিনি আরো বলেন, নারীদের জন্য বিনামূল্যে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা সম্প্রসারণ নিশ্চিত করা হবে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সহজ করতে ডে-কেয়ার সেন্টার ও নারী সাপোর্ট সেন্টার গড়ে তোলা হবে।

জুবাইদা রহমান জানান, পাশাপাশি উদ্যোক্তা নারীদের জন্য অর্থনৈতিক সহায়তা ও প্রণোদনা দেওয়া হবে, যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আরো সক্রিয় ভূমিকা রাখতে পারেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:২০:১০ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
৮১ বার পড়া হয়েছে