ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
‘বিএনপি সরকার গঠন করলে ঢাকায় ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে’ নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: ডা. জুবাইদা রহমান ইংল্যান্ডের বুকে কাঁপন ধরিয়ে তীরে এসে তরি ডুবল নেপালের রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি করছে না অন্তর্বর্তী সরকার: আশিক চৌধুরী ‘প্রধান উপদেষ্টার বক্তব্যের সঙ্গে বাস্তব কাজের কোনো মিল নেই’ দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে দেব: জামায়াত আমির ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার এমপি অইলে মাধবপুরে ওয়াজ ফ্রি: তাহেরী জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান

ইংল্যান্ডের বুকে কাঁপন ধরিয়ে তীরে এসে তরি ডুবল নেপালের

নিজস্ব সংবাদ :

হতাশায় ক্রিজে বসে পড়লেন লোকেশ বম। গ্যালারিতে থাকা নেপালি সমর্থকদের মাথায় হাত। তাদের কয়েকজনকে কাঁদতেও দেখা গেল। তখন সবাই হয়তো একটি বিষয়ই ভাবছিলেন—এমন সুযোগ কি নিকট ভবিষ্যতে আর আসবে?

৮ উইকেট হাতে নিয়ে শেষ ৬ ওভারে ৬২ রান দরকার ছিল নেপালের।

৪ উইকেট নিয়ে শেষ ওভারে প্রয়োজন ছিল ১০। কিন্তু স্যাম কারেন স্নায়ুচাপ ধরে রেখে যেভাবে বোলিং করলেন, তাতে তীরে এসে তরি ডুবল নেপালের। ‘পুঁচকে’ দলটির বিপক্ষে ৪ রানের জয়ে কোনো রকমে হাঁপ ছেড়ে বাঁচল ক্রিকেটের জনক ইংল্যান্ড।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮৪ রান করেছিল ইংল্যান্ড।

ফিফটি করেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক ও তিনে নামা জ্যাকব বেথেল। জবাবে শেষ ওভারের রোমাঞ্চের পর ৬ উইকেটে ১৮০ রানে থামে নেপাল। লোকেশ বমের ২০ বলের ৩৯ রানের ইনিংসটি তাই বৃথা যায়।
অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাকস।

৪ ছক্কা ও ১ চারে জ্যাকসের ১৮ বলে অপরাজিত ৩৯ রানের সুবাদেই ইংল্যান্ডের সংগ্রহ ১৮০ পেরিয়েছিল। পরে ২ ওভার বল করে ১৭ রান দিয়ে ফেরান নেপালি ওপেনার কুশল ভুর্তেলকে। ইংল্যান্ডের পরের ম্যাচ আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
৩ বার পড়া হয়েছে