ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
কায়সারুল ইসলাম সুমনের জানাযায় মানুষের ঢল, শোকাহত প্রবাসী কমিউনিটি বাংলাদেশকে বাংলাদেশের মতো করে সাজানো হবে : জামায়াত আমির চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি ফের বাবা-মা হতে যাচ্ছেন শাকিব-বুবলী দম্পতি সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে ভোটকেন্দ্রে থাকবে এক লাখ সেনাসদস্য আইনশৃঙ্খলা ও সংস্কারে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার: এইচআরডব্লিউ আজ ফুটবল দুনিয়ার দুই মহাতারকার জন্মদিন অবৈধভাবে ব্যালটের সিল বানানোর ঘটনায় জড়িত জামায়াত নেতা ফেঞ্চুগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগে উপজেলা বিএনপি নেতা তসলিম আহমেদ নীহার জামায়াতের আমিরের বক্তব্য ঠিক, ‘আমি প্রথম বিদ্রোহ করেছি’

আজ ফুটবল দুনিয়ার দুই মহাতারকার জন্মদিন

নিজস্ব সংবাদ :

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়রের জন্মদিন আজ। ভিন্ন দেশ থেকে এলেও কাকতালীয়ভাবে দুজনের জন্ম একই দিনে—৫ ফেব্রুয়ারি। এদিন রোনালদো পা রাখলেন ৪১ বছরে, আর নেইমারের বয়স হলো ৩৪।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন দুজনই।

তবে উদযাপনের পাশাপাশি ফুটবলবিশ্বে চলছে আরেকটি আলোচনা, চলতি বছরের বিশ্বকাপের পর জাতীয় দল থেকে তাদের অবসর সম্ভাবনা।
বয়সের ভারে থাকা সত্ত্বেও রোনালদো এখনো দুর্দান্ত ফর্মে আছেন। তার নেতৃত্বেই পর্তুগাল আসন্ন বিশ্বকাপে মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে। যদিও সৌদি ক্লাব আল নাসর ছাড়ার গুঞ্জন সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে, নেইমারের ভবিষ্যৎ কিছুটা অনিশ্চিত। বারবার চোটে পড়ায় ক্যারিয়ারের বড় সময় মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে। অনেকের মতে, এ কারণেই এবারের বিশ্বকাপই হতে পারে ব্রাজিল তারকার শেষ বিশ্বমঞ্চ। সাম্প্রতিক এক অস্ত্রোপচারের পর তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং আগামী মাসের প্রীতি ম্যাচগুলোর আগে কোচ কার্লো আনচেলত্তিকে নিজের ফিটনেস প্রমাণে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:২৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
১৫ বার পড়া হয়েছে