ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না: জামায়াত আমির

নিজস্ব সংবাদ :

আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আদিপত্যবাদ মানবো না, ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা কোনো দুর্নীতিগ্রস্ত সরকার দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা যদি আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিসভার সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবেন। এই প্রতিশ্রুতি আমি দিচ্ছি। এই সুযোগ চৌদ্দগ্রামবাসী কাজে লাগাবেন কিনা, সেটা চিন্তা করবেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এই বাংলাদেশটা যুবসমাজের হাতে তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে—যুবকদের সংগঠন আমাদের সঙ্গে আছে। এর আরও প্রমাণ হলো, আমরা যে মনোনয়ন দিয়েছি, তার ৬২ শতাংশই যুবক।

জামায়াত আমির বলেন, আমরা ক্ষমতায় গেলে সরকার গঠন করে শিশু থেকে বৃদ্ধ—সবার ন্যায়বিচার নিশ্চিত করবো। যারা এ দেশে বসবাস করে, এ দেশের নাগরিক না হলেও, তাদেরও ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায়বিচার আমরা নিশ্চিত করবো। কোনো দলই বিচারে হস্তক্ষেপ করতে পারবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
৮৮ বার পড়া হয়েছে