ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

‘এক স্বৈরাচারকে হটিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না’

নিজস্ব সংবাদ :

একটি রাজনৈতিক দল জাতির সাথে প্রতারণা করে সংস্কার চাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘এক স্বৈরাচারকে হটিয়ে নতুন স্বৈরাচারকে ক্ষমতায় বসাতে চাই না। সে জন্য আমরা গণ-অভ্যুত্থান করিনি।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশালের পোস্ট অফিস রোডে এনসিপি ও ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।

নাহিত ইসলাম বলেন, ‘একটি দল লুটপাট ও অর্থপাচারের পরিকল্পনা করছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। অর্থনীতি চাঙা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে।

চাঁদাবাজির রাজনীতির কাছে সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে।’ বিএনপির নানা সমালোচনা করে তিনি আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলির পক্ষে এবং হ্যাঁ ভোটের পক্ষে তিনি সমর্থন প্রত্যাশা করেন। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, ‘একটি দল নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে সহিংস রূপ ধারণ করছে। তারা হত্যা, চাঁদাবাজি এবং আওয়ামী লীগ গত ১৭ বছরে যে অভিজ্ঞতা দিয়েছে বিগত ১৭ মাসে তারা সে ধরনের অভিজ্ঞতা দিয়ে যাচ্ছে।

আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছিলাম তাদের কর্মের জন্য। আবারও নির্বাচনকে কেন্দ্র করে জুলাই গণ-অভ্যুত্থানের সব শক্তি ১১টি দল ঐক্যবদ্ধ হয়েছি। যারা আবারও আওয়ামী লীগ হতে চায়, যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলে আমরা ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের বিতারিত করব।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:১১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
১২ বার পড়া হয়েছে