ঢাকা ০১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বিএনপির সব পরিকল্পনা এ দেশের মানুষকে কেন্দ্র করেই: সালাহউদ্দিন

নিজস্ব সংবাদ :

বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্রভাবনা সবকিছুই এ দেশের মানুষকে কেন্দ্র করেই বলেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে এমন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে যেটা ছিল শহীদদের প্রত্যাশা এবং এ দেশের মানুষের আকাঙ্ক্ষা। আসুন সবাই মিলে সারা দেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি।

ষষ্ঠ দিনের মতো মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় গণসংযোগকালে আবাল-বৃদ্ধ-বনিতা সালাহউদ্দিন আহমদকে এক নজর দেখার জন্য রাস্তায় চলে আসেন। তার আগমনে চারিদিকে মিছিলে, মিছিলে যেন উৎসবের আমেজ বিরাজ করে। অনেকে ফুলের মালা, ফুলের পাপড়ি কেউ আবার দুহাত নেড়ে সালাহউদ্দিন আহমদকে শুভেচ্ছা জানান৷

সালাহউদ্দিন আহমদও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন শুভেচ্ছা জানান এবং ধানের শীষে ভোট চান।

খিলছাদক স্টেশনে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ভাগ্য উন্নয়ন গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিন।

স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এ পথসভায় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে দেশের মানুষ দেশের শক্তিকে পাবে কারণ বিএনপি এদেশের মানুষের রাজনৈতিক দল। এ সময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৫৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৮৭ বার পড়া হয়েছে