ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

নিজস্ব সংবাদ :

চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী (৪৫) নামে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে আটক করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. লুৎফর রহমান।

এর আগে সোমবার (২৬ জানুয়ারি) দিনগত রাত সোয়া ২টার দিকে তাকে হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে আটক করে যৌথ বাহিনী। পরে তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলার ১২নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লড়াইরচর গ্রামের বেপারী বাড়ির (মাঝি বাড়ি) মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছি- তিনটি চাইনিজ কুঁড়াল, দুটি রাম দা, একটি লোহার চাকু, দেশীয় দা, স্টিল পাইপ, হাতুড়ি, চেইন, বেইচ গিয়ার, স্টিলের চাকু ও স্মার্ট ফোন।

চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এখন উপজেলা ও ইউনিয়ন বিএনপির সব কমিটি স্থগিত রয়েছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, গতরাতে যৌথ বাহিনী সৈয়দকে আটকের পর প্রথমে হাইমচর থানায় দেয়। তবে তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় হওয়ায় দুপুরে ফরিদগঞ্জ থানায় পাঠানো হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. লুৎফর রহমান বলেন, সৈয়দ আহমেদ হাইমচরে আটক হলেও অস্ত্র উদ্ধার হয় তার বাড়ি থেকে। যে কারণে তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৫৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
১৯ বার পড়া হয়েছে