ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মাথানত করব না: মেজর হাফিজ

নিজস্ব সংবাদ :

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত দল বিএনপি কখনোই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আপস করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।

তিনি বলেন, অতীতে চারবার বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতেও ক্ষমতায় এলে প্রতিবেশী রাষ্ট্র ভারতের কোনো ধরনের আধিপত্যবাদের কাছে মাথানত করা হবে না।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মানুষকে ভুয়া লোভ দেখানোর অভিযোগ তুলে মেজর হাফিজ বলেন, ‘দাঁড়িপাল্লায় ভোট দিলেই বেহেস্তে যাওয়া যাবে এ রকম ভুয়া লোভ দেখানো হচ্ছে মানুষকে। এগুলো মানুষের সাথে প্রতারণা ছাড়া কিছুই না। তাদের এসব প্রতারণায় মানুষ কান দেবে না। অতীতে অনেক নির্বাচনে তারাও (জামায়াত) অংশগ্রহণ করেছে আমরাও করেছি।

তারা ১৮টির বেশি আসন পায়নি। কোনো কোনো নির্বাচনে দু-চারটি আসনও পেয়েছে। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী এত দিন বলেছে শরিয়া আইনে দেশ চালাবে। যে আইনে নারীরা ঘরে অবরুদ্ধ থাকতে হবে।

তাই এটি নিয়ে নারীরা প্রতিবাদ করায় তারা এখন বলতেছে বর্তমান প্রচলিত আইনেই দেশ চালাবে। এটি তাদের একটি ধোঁকাবাজি। তারা এত বছর যে কথা বলেছে সেখান থেকে ফিরে এসে নতুন নতুন ফতোয়া দিচ্ছে। এ ধরনের ধর্ম নিয়ে ব্যবসা করা দল যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে মহিলাদের জন্য বসবাস করা দুর্বিষহ হবে। ঘরের আড়ালে তালাবদ্ধ করে তাদের রেখে দেওয়া হবে।

রাষ্ট্র পরিচালনারও কোনো দায়িত্ব থাকবে না, সংসদেও যাওয়ার সুযোগ থাকবে না। স্কুল-কলেজের শিক্ষা লাভ থেকেও বঞ্চিত হবে এবং এই দেশে কোনো অধিকার থাকবে না।

তিনি আরো বলেন, ‘বিএনপি এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায়, যেখানে নারী-পুরুষের সমান অধিকার থাকবে। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব বিনা বাধায় পালন করতে পারবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৪১:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
২৫ বার পড়া হয়েছে