ঢাকা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

‘প্রত্যেক সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ তুলে দেব’

নিজস্ব সংবাদ :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, মহান আল্লাহর ওপর ভরসা করে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে যাচ্ছি, যে বাংলাদেশে প্রত্যেক সক্ষম পুরুষ এবং নারীর হাতে আমরা মর্যাদার কাজ তুলে দেব, ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক-যুবতীদের হাতে। তাদের এই যৌবনের শক্তি দিয়ে তারা যেন দেশকে দারুণভাবে গড়তে পারে, এগিয়ে নিয়ে যেতে পারে।

সোমবার (জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা দেশে বেকার রাখতে চাই না। প্রত্যেকের কর্মের মাধ্যমে বেকারত্ব দূর করতে চায়। শিক্ষাব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে মেধাসম্পন্ন জাতি গড়তে চাই। আমাদের শিক্ষা হবে কর্মমুখী ও মানবিক।

সেই আলোকেই আমরা দেশ গড়তে চাই। সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশকে এমনভাবে এগিয়ে নিতে চাই। যাতে আপনারা গর্বের সাথে বলতে পারেন আমি বাংলাদেশি। শফিকুর রহমান বলেন, আমরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করব।

বিচার সকলের জন্য সমান হবে। প্রেসিডেন্টের জন্য যা হবে, তা একজন শ্রমিক বন্ধুর জন্য হবে। রাস্তার একজন ভিক্ষুক ভাই কিংবা বোনের জন্যেও সেই একই বিচার হবে, ইনশাআল্লাহ।

কুষ্টিয়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থী আব্দুল গফুরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, কুষ্টিয়া-১ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ বেলাল হোসাইন, কুষ্টিয়া-৩ আসনের প্রার্থী মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের প্রার্থী আফজাল হুসাইন, জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:৪৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
৮২ বার পড়া হয়েছে