ঢাকা ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

‘বিএনপি ফোন দিয়ে বলে চরমোনাইর জন্য দরজা এখনো খোলা’

নিজস্ব সংবাদ :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি নেতারা ফোন দিয়ে বলেন চরমোনাইর জন্য এখনো দরজা খোলা আছে।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে লালবাগে হাজী আব্দুল আলিম ঈদগাহ মাঠে ঢাকা-৭ আসনে হাতপাখা প্রার্থীর পক্ষে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন। জনসভায় ঢাকা-৭ আসনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে সবাইকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের নেতারা বলেন, প্রচলিত ব্যবস্থায় কাঙ্ক্ষিত মুক্তি যে সম্ভব নয়, ৫৫ বছরে তা প্রমাণিত হয়েছে।

তারা একটি দুর্নীতিমুক্ত ইনসাফ-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

শুরুতে জামায়াতের সঙ্গে ১১ দলীয় ঐক্যে থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছিল ইসলামী আন্দোলন। তবে সমঝোতা না হওয়ায় শেষ পর্যন্ত গত ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। সে সময় দলের থাকা বৈধ প্রার্থী অনুযায়ী ২৬৮টি আসনে লড়ার ইঙ্গিত দিয়েছিল।

তবে নির্বাচন কমিশনের বাছাইপর্ব এবং পারস্পরিক সম্মানে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার শেষে ২১ জানুয়ারি ২৫৯ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:৪২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
৯৮ বার পড়া হয়েছে