ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বিএনপিকে হারাতে চক্রান্ত চলছে: রাশেদ খান

নিজস্ব সংবাদ :

ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপিকে পরাজিত করতে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব চক্রান্ত মোকাবিলার দায়িত্ব সবাইকে সম্মিলিতভাবে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। রাশেদ খান আরও বলেন, এই আসনে বিএনপি পরাজিত হলে তা তারেক রহমানের রাজনৈতিক সিদ্ধান্তের পরাজয় হিসেবেই বিবেচিত হবে।

তারেক রহমানের সিদ্ধান্তকে অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তাদের আপনারা বিজয়ী হতে দিবেন কি না সেই সিদ্ধান্ত আপনাদের সকলকে নিতে হবে। তিনি আরো বলেন, ‘এখানে আজ ঐক্যবদ্ধ বিএনপি আমরা দেখতে পাচ্ছি। আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আজ ঐক্যবদ্ধ হয়েছে। এই একতা সব সময় আমরা বজায় রাখবো।

গ্রুপিংয়ের রাজনীতির মাধ্যমে দলের খুব বেশি লাভ হয় না। দলের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে তবে প্রতিহিংসা থাকতে পারে না। সকলে ঐক্যবদ্ধ থাকলে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৩৪:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৯৪ বার পড়া হয়েছে