ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে জামায়াত ক্ষমতায় আসতে পারবে না: হর্ষবর্ধন শ্রিংলা

নিজস্ব সংবাদ :

বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমানে ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। একই সঙ্গে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আদৌ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের সাবেক এ পররাষ্ট্র সচিব। দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘জামায়াত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না। অতীতে তারা কখনোই পাঁচ থেকে সাত শতাংশের বেশি ভোট পায়নি। তাদের সেরকম জনসমর্থন নেই।’

শ্রিংলা বলেন, ‘কেবল অনিয়ম হলেই জামায়াত ক্ষমতায় আসতে পারবে।

অনেকেই তাদের (জামায়াত) নির্বাচনে এগিয়ে রাখছে। তারপরও নির্বাচনে অনিয়ম হলেই তারা ক্ষমতায় আসতে পারবে। নয়তো আসা অসম্ভব।’
তিনি বলেন, ‘যারা অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছেন তারা নিজেদেরকে সেই স্থানে রেখেছেন যে তারা নির্বাচিত হননি।

এই সরকার এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে যা জনগণ স্বাগত জানাচ্ছে না। ভারত সরকার স্পষ্ট করেছে যে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, কিন্তু তা ঘটছে না।

এর আগে তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি আমি দেখিনি।

তিনি আরো বলেন, ‘নির্বাচন হবে কি না, সেটিও জানি না। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে। নির্বাচন হলেও কী পরিস্থিতিতে হবে, সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে।’

হর্ষবর্ধন শ্রিংলা দাবি করেন, ‘বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঢুকছে। রাজনৈতিক ফায়দার জন্য তাদের ছাড় দেওয়া হচ্ছে। এই প্রবণতা ভারতের সুরক্ষা ও ভবিষ্যত উন্নয়নের জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৩৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৯৫ বার পড়া হয়েছে