ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না: হুঁশিয়ারি নাহিদের

নিজস্ব সংবাদ :

ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না: হুঁশিয়ারি নাহিদের

ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নির্বাচন কমিশন সবার আস্থা অর্জন করতে না পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। জনগণ সব দেখছে। কমিশন প্রভাবিত হলে আমরা ১০ দলীয় জোট মাঠে নামতে বাধ্য হব।

আমরা নির্বাচনের মাঠে থাকতে চাই, কমিশন যেন আন্দোলনের মাঠে নামতে বাধ্য না করে। সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, অনিয়ম চলতে থাকলে দল ও জোটের পক্ষ থেকে ভিন্ন পথে যাব। আগের মতো পরিকল্পিত নির্বাচন করতে দেওয়া হবে না।

ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না। প্রতিহত করা হবে। ২০০৮ এর মতো না, নির্বাচন হবে ১৯৯১ সালের মতো।
তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারকে নিতে হবে।

আমরা আবারও নির্বাচন কমিশনের কাছে যাব। দ্বৈত নাগরিকত্ব ও ঋণখেলাপিদের প্রার্থিতা বৈধ রেখেছে। বিএনপি কমিশনে গিয়ে ও ছাত্র সংগঠন সামনে গিয়ে চাপ প্রয়োগ করে রায় প্রভাবিত করেছে। একটা দলের চাপে পড়ে আইন থেকে সরে এসেছে। আদালতে যাব।
আদালতেও চাপ প্রয়োগ করছে। আমরা চাই ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকরা আইন খেলাপ করে সংসদে যাবে না।

এনসিপি নেতা বলেন, তারেক রহমান ও অন্য দল ছবি দিয়ে প্রচারণা করছে সেখানে। আমরা গণভোটের প্রচার করছিলাম। সরকারও সংস্কারের পক্ষে প্রচার করছে। শোকজ দিয়ে ইসি গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরকম পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না। আমরা চাইনা কারোর ওপর চাপ দিয়ে প্রভাবিত করতে। দলের পক্ষ থেকে অতীতে নির্বাচন কমিশনের কি হয়েছিল তা ইসি দেখেছে।

তিনি আরো বলেন, বিএনপি তারেক রহমানের প্রশাসনকে চাপ করা, সংস্কার বিপক্ষে থাকা তার পরিকল্পনার অংশ কি না। ঋণখেলাপি দ্বৈত নাগরিকদের সংসদে নেওয়া তার পরিকল্পনার অংশ কিনা স্পষ্ট করা দরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৫৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
১০১ বার পড়া হয়েছে