ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

কোরআন ও সুন্নাহর বাইরে আইন করতে দেব না: মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ :

কোরআন ও সুন্নাহর বিপরীতে কোনো কাজ বাংলাদেশে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দেশ ক্রান্তিকাল পার করছে, আন্দোলন ও অন্যান্য কাজের মাধ্যমে দেশকে অস্থির করে তোলার চেষ্টা করা হচ্ছে। সবাইকে সাবধান থাকতে হবে। এই দেশে কোরআন ও সুন্নাহের বাইরে কোনো আইন করতে দেব না।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মির্জা ফখরুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলায় বেসরকারি প্রতিষ্ঠান মানবকল্যাণ ট্রেনিং সেন্টারে আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘দেশ যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়। নিজেদের মধ্যে ভুল করে বিভেদ অনৈক্য সৃষ্টি করে যেন চক্রান্তকারীদের হাতে না পড়ি। এমন হলে দেশ এবং আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব।

বিএনপি মহাসচিব বলেন, ‘অনেকেই বিভ্রান্ত ছাড়ান আমরা কোরআন ও সুন্নাহের আইন চাই না। আমরা কোরআন ও সুন্নাহের মধ্যে থাকতে চাই। আমি গর্বিত। আমি একজন মুসলমান, ইসলাম সত্য ও ন্যায়ের পথে সবসময় নিয়ে যায়।

ইসলাম শান্তির ধর্ম, আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে দেশে শান্তি বিরাজ করুক। বিএনপি ক্ষমতায় আসলে এই জেলার মানুষ ও দেশের উন্নয়নে কাজ করবে।’
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে খতিব, ইমাম, মাওলানাদের মাসিক সন্মানী ও ধর্মীয় উৎসবে ভাতা প্রদান করা হবে। দক্ষতা উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধানদের মাসিক সন্মানীসহ অন্যান্য ভাতা দেওয়া হবে।

তিনি আরো বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের কাজে অবদান রেখে গেছেন। তিনি পবিত্র মক্কা শরিফের আরাফাতে একটি নিম গাছ রোপন করেছিলেন, সেই গাছ জিয়া গাছ নামে পরিচিত। বিএনপি সেই পথের পথিক। দেশের শতকরা ৯০ভাগ মানুষ মুসলমান,আমাদের ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতি রক্ষার জন্য বিএনপিই সবচেয়ে বেশি ভ’মিকা পালন করেছে। সকলের সহযোগীতায় আমরা সামনের দিকে এগিয়ে চলেছি।’

মির্জা ফখরুল আরো বলেন, ‘গত ১৭ বছর এই দেশের মানুষ জঙ্গির ভয় থেকে মুক্তি পেয়েছে। ছাত্রজনতার আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। তবে এই আন্দোলনে প্রায় দুই জার জনকে প্রাণ দিতে হয়েছে। মিথ্যা মামলা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে আটক করে রাখা হয়েছে। তার সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। তিনি এখন খুবই অসুস্থ। তিনি তার সারাজীবন মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
১১৩ বার পড়া হয়েছে