ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
‘আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনা আমরা ভেস্তে দিয়েছি’ ন্যাটো মিত্রদের ট্রাম্প: তারা আমাদের সাহায্য করছে না, আমরাও করব না সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা: দুঃখ প্রকাশ করল জামায়াত আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচী চূড়ান্ত সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পাঁচ বছরের স্বাস্থ্য সহায়তা চুক্তিতে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া

নিজস্ব সংবাদ :

পাঁচ বছরের স্বাস্থ্য সহায়তা চুক্তিতে যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়া

নাইজেরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করতে দেশটির সঙ্গে পাঁচ বছরের একটি স্বাস্থ্য সহযোগিতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২০ ডিসেম্বর) করা এই চুক্তিতে খ্রিস্টান ধর্মভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সহায়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানান, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র নাইজেরিয়াকে প্রায় ২.১ বিলিয়ন ডলার সহায়তা দেবে। এই অর্থ এইচআইভি, যক্ষ্মা, ম্যালেরিয়া ও পোলিও প্রতিরোধ, পাশাপাশি মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়নে ব্যয় করা হবে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া একই সময়ে তাদের জাতীয় স্বাস্থ্য খাতে প্রায় ৩ বিলিয়ন ডলার অতিরিক্ত খরচ করার প্রতিশ্রুতি দিয়েছে।
এই চুক্তিটি যুক্তরাষ্ট্র ও কেনিয়ার মধ্যে সম্প্রতি হওয়া ২.৫ বিলিয়ন ডলারের স্বাস্থ্য সহায়তা চুক্তির পর আরেকটি বড় চুক্তি। ইউএসএআইডি বন্ধ করার পর এটিই ট্রাম্প প্রশাসনের প্রথম বড় দ্বিপাক্ষিক স্বাস্থ্য চুক্তি।

চুক্তিতে খ্রিস্টানধর্ম ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ভূমিকা জোরদার করার কথা বলা হয়েছে।

নাইজেরিয়ায় খ্রিস্টানদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যেই এই ঘোষণা এসেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, খ্রিস্টানদের ওপর হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত। তিনি দাবি করেন, নাইজেরিয়া ও কিছু দেশে খ্রিস্টধর্ম বড় ধরনের হুমকির মুখে রয়েছে।
নাইজেরিয়ার দক্ষিণ অংশে খ্রিস্টানদের সংখ্যা বেশি এবং উত্তর অংশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। দেশটির সরকার দাবি করে, তারা ধর্মীয় নিপীড়ন সমর্থন করে না এবং নিরাপত্তা সমস্যা মূলত ধর্মীয় কারণে নয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:১১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
১১৭ বার পড়া হয়েছে