ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ

নিজস্ব সংবাদ :

আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ

সর্বশেষ আইপিএলে জ্যাক ফ্রেজার–ম্যাগার্কের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। এবার নিলামে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৯ কোটি ২০ লাখ রুপিতে শাহরুখ খানের দলের হয়ে খেলবেন তিনি। তাতে রেকর্ড গড়েছেন মুস্তাফিজ।

আইপিএলে খেলা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার এখন তিনি। আগের রেকর্ডটিও তারই ছিল। সর্বশেষবার ৬ কোটি রুপি দিল্লির হয়ে খেলেন তিনি। সেবার অবশ্য তাকে নিলাম থেকে কিনে নেয়নি। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক ব্যক্তিগত কারণে না খেলায় তার দামে দলে নিয়েছিল দিল্লি। তবে নিলাম থেকে কেনা ক্রিকেটারদের মধ্যে রেকর্ডটা ছিল মাশরাফি বিন মর্তুজার। বাংলাদেশের সাবেক অধিনায়ককে ৬ লাখ ডলারে (তখনকার এক্সচেঞ্জ রেট অনুযায়ী ৪ কোটি ২০ লাখ টাকা) কিনেছিল কলকাতা। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন ভিত্তিমূল্য ২ কোটির মুস্তাফিজ।

দল একই থাকল, কলকাতা। কলকাতার হয়ে খেলেছেন সাকিব আল হাসান এবং লিটন দাসও।

আইপিএলে মুস্তাফিজের ষষ্ঠ দল কলকাতা। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। ২০১৬ সানরাইজার্স দিয়ে অভিষেক হওয়া বাঁহাতি পেসার এখন পর্যন্ত সবমিলিয়ে আইপিএলে ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট নিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৩৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
৫৯ বার পড়া হয়েছে