ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জন নেপালে বন্যায় নিখোঁজ ২৯১ জন বিদেশি পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাস নেপালে তুষারধসে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬, ক্ষয়ক্ষতির মাত্রা ‘কল্পনার অতীত’ নেপালে বন্যা-ভূমিধস: ২৯১ বিদেশিসহ ৩৮৪ পর্যটক নিখোঁজ বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

সিলেটে পরিত্যক্ত ঘর থেকে সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাব

নিজস্ব সংবাদ :

সিলেটে পরিত্যক্ত ঘর থেকে সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র‍্যাব

সিলেটের দক্ষিণ সুরমার পরিত্যক্ত ঘর থেকে একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (২৬ নভেম্বর) মধ্যরাতে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের মোল্লাগাঁও খিদিরপুর সাকিনস্থ সিলেট এলপিজি ফিলিং স্টেশনের দক্ষিণ পাশের মাঠের একটি ঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ওই সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

প্রাথমিক পর্যালোচনায় জানা যায়, এটি গত বছর জুলাই বিপ্লব চলাকালীন সিলেট এলাকার থানা হতে লুট হওয়া সাউন্ড গ্রেনেড।

র‍্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার হওয়া সাউন্ড গ্রেনেডটি জিডি মূলে সিলেট জেলার দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে র‍্যাবের-৯ সিলেটে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
১৭০ বার পড়া হয়েছে