ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া ফের যশোর রুটে চালু হচ্ছে ইউএস-বাংলার ফ্লাইট কথা বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন নোরা ফাতেহি! হবিগঞ্জে ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দুদকের মামলায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে

হবিগঞ্জ সদর হাসপাতালে দুদকের অভিযান, অনিয়মে জর্জরিত

নিজস্ব সংবাদ :

অপরিচ্ছন্ন পরিবেশ, হাসপাতাল থেকে নিয়মিত ঔষধ না পাওয়া, পরীক্ষা-নিরীক্ষা না হওয়া এবং নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে ২৫০ শয্যা হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে সাঁড়াশি অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১২ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ দুদকের উপ-পরিচালক এরশাদ আলীর নেতৃত্বে একটি টিম।

উপ-পরিচালক এরশাদ আলী জানান, অভিযানকালে খাবারে ব্যাপক অনিয়মের চিত্র মিলেছে। একজন রোগীকে যে পরিমাণ মাংস দেওয়ার কথা দেয়া হচ্ছে তার অর্ধেকেরও কম। নিয়ম অনুযায়ী একজন রোগীর জন্য দু’বেলায় তার প্রাপ্য ১ শত ৭০ গ্রাম মুরগির মাংস। কিন্তু পরিমাপ করে দেখা যায় রোগীদের দেওয়া হচ্ছে মাত্র ৭০ থেকে ৭৫ গ্রাম। এখানে একজন রোগী থেকেই ১ শত গ্রাম মাংস কারসাজি করা হচ্ছে। অথচ দরপত্র অনুযায়ী প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ধরা হয়েছে ২৯৭ টাকা। এছাড়াও হাসপাতালে ওয়ার্ড পরিদর্শনকালে বিভিন্ন ওয়ার্ড ব্যবহার অনুপযোগী ও অপরিচ্ছন্নতার বিষয়টি ফুটে উঠে।

এরশাদ আলী জানান, আমরা অনেক রোগীদের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষার বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এতে আমরা জানতে পারি, পরীক্ষা-নিরীক্ষার অধিকাংশই হাসপাতালের বাহির অর্থাৎ ডায়াগনস্টিক সেন্টার থেকে করানো হয়। এখানে একটা চক্র কাজ করে তারা রোগীদের বলে হাসপাতালে এই পরীক্ষা হয় না, বাহির থেকে করাতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
১৬৭ বার পড়া হয়েছে