ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ ‘লঙ্ঘিত’ হয়েছে: সালাহউদ্দিন

নিজস্ব সংবাদ :

প্রধান উপদেষ্টার ভাষণে জুলাই সনদ ‘লঙ্ঘিত’ হয়েছে: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন তাতে জুলাই জাতীয় সনদ ‘লঙ্ঘিত’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা তার ভাষণের মাধ্যমে। কারণ জাতীয় সনদে তিনি স্বাক্ষর করেছেন এবং এই ভাষণের মাধ্যমে তা তিনি লঙ্ঘন করেছেন।

আপাতত এটুকুই আমার প্রতিক্রিয়া।’
দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়ে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে এক সঙ্গে আয়োজনের ঘোষণা দেন।

এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন, সেখানে গণভোটে কী প্রশ্ন থাকবে তা তুলে ধরা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
১২৯ বার পড়া হয়েছে