ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের আরো বাড়ল এলপিজির দাম জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না: সালাহউদ্দিন আহমদ ‘১৭ মাসে রাজনৈতিক সহিংসতার ৯১ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’ দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস

জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

নিজস্ব সংবাদ :

জামিন পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করে এ আদেশ দেয়। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল।

আসামিদের মধ্যে সিদ্দিকী ছাড়াও ঢাবি অধ্যাপক কার্জনসহ বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তির নাম রয়েছে। অন্যান্য আসামির মধ্যে রয়েছেন- মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম (৬৪), মো. জাকির হোসেন (৭৪) এবং আরও অনেকে।

শাহবাগ থানার এসআই মো. আমিরুল ইসলাম এ মামলাটি দায়ের করেন। ওই সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তৌফিক হাসান আদালতে আসামিদের কারাগারে পাঠানোর আবেদন করেন, তবে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন জানান। এরপর আদালত জামিন না দিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট ঢাকার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামক একটি প্ল্যাটফর্মের আয়োজনে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আব্দুল লতিফ সিদ্দিকী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন এবং উপস্থিত অন্যদেরও প্ররোচিত করেন। বৈঠক শেষে পুলিশ ৭০-৮০ জনের মধ্যে থেকে ১৬ জনকে আটক করে।

পুলিশ জানায়, বৈঠকে অংশগ্রহণকারীদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে যে, ‘মঞ্চ ৭১’ নামক সংগঠনটির উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা এবং সরকার উৎখাতের ষড়যন্ত্র করা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:০০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
১১৯ বার পড়া হয়েছে