ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের আরো বাড়ল এলপিজির দাম জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না: সালাহউদ্দিন আহমদ ‘১৭ মাসে রাজনৈতিক সহিংসতার ৯১ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’ দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস

আমি সংসদে গেলে সবচেয়ে বেশি উপকৃত হবে জনগণ

নিজস্ব সংবাদ :

আমি সংসদে গেলে সবচেয়ে বেশি উপকৃত হবে জনগণ

মোঃ দুলাল সরকার গজারিয়া, মুন্সীগঞ্জ প্রতিনিধি: আমি সংসদে গেলে সবচেয়ে বেশি উপকৃত হবে জনগণ বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন বলেছেন, ‘আমি সংসদে গেলে সবচেয়ে বেশি উপকৃত হবে জনগণ। জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নে আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ কাজ করে যাব। আমি এবং আমার কোনো নেতাকর্মী যদি ভুল করি আপনারা প্রকাশ্যে আমাদের সমালোচনা করতে পারবেন।’

​বুধবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ায় আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন জে.এম.আই. রেস্টুরেন্টে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

​তিনি আরও বলেন, ‘বেশ কয়েক মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও তাদের আমলে মুন্সীগঞ্জ ৩ আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এখনো পর্যন্ত ফুলদী নদীর ওপর সেতু হয়নি, গজারিয়ার মূল ভূখণ্ড থেকে আজও বিচ্ছিন্ন গুয়াগাছিয়া ইউনিয়ন। আমি যদি সংসদে যেতে পারি আমার প্রধান কাজ হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। আপনাদের সাক্ষী রেখে আমি বলছি, সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে ফুলদী নদীর ওপর সেতু নির্মাণ ও গুয়াগাছিয়ায় সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে সর্বোচ্চ চেষ্টা করব।’

​সমসাময়িক প্রসঙ্গ টেনে মুন্সীগঞ্জ ৩ আসনটি শরিকদের ছেড়ে দেওয়া হবে কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার জানামতে মুন্সীগঞ্জ ৩ আসনটি শরিকদের ছেড়ে দেওয়া হবে না। মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌশলগত কারণে প্রাথমিকভাবে বিএনপি দলীয় প্রার্থীদের যে তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে মুন্সীগঞ্জ ৩ আসনের নাম ছিল না। আমার দৃঢ় বিশ্বাস অচিরেই এই আসনে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করবে।’

​এ সময় তাঁর সাথে ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ভিপি মাসুম, গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক এ.কে.এম. গিয়াস উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রাসেল দেওয়ান, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
১০৯ বার পড়া হয়েছে