ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের আরো বাড়ল এলপিজির দাম জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না: সালাহউদ্দিন আহমদ ‘১৭ মাসে রাজনৈতিক সহিংসতার ৯১ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’ দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস

জাতীয় নির্বাচন: সিলেটে বিএনপির মনোনয়ন পাননি তিন হেভিওয়েট নেতা

নিজস্ব সংবাদ :

জাতীয় নির্বাচন: সিলেটে বিএনপির মনোনয়ন পাননি তিন হেভিওয়েট নেতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র প্রার্থী তালিকা থেকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী বাদ পড়েছেন।

সোমবার (৩ নভেম্বর) সিলেট বিভাগের ১৯ সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘোষিত তালিকায় যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজন প্রবাসী স্থান পেয়েছেন। তালিকায় নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা, বিএনপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ’সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমানের নাম রয়েছে।

তবে ঘোষিত প্রার্থী তালিকায় সিসিকের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর নাম না থাকার বিষয়টি সবচাইতে বেশি আলোচিত হচ্ছে।

আরিফ সিলেট-১ (সিলেট সিটি করপোরেশন ও সদর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এ আসনে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি ২০১৮ সালেও এ আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছিলেন। তার বাবা মরহুম খন্দকার এম এ মালিক এ আসনের সাবেক এমপি ছিলেন।

আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, গতরাতেও অনেক নেতা-কর্মী আরিফুল হক চৌধুরীর সঙ্গে তার কুমারপাড়ার বাসায় দেখা করেন।

অন্য একটি সূত্র জানায়, বিএনপি থেকে আরিফুল হক চৌধুরীকে সিলেট-৪ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব করা হয়েছিল। তবে, তিনি এতে রাজি হননি।

সম্প্রতি নিয়োগপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির সিলেট-২ আসনে দলের প্রার্থী হতে চেয়েছিলেন। তবে, এ আসনে মনোনয়ন পেয়েছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিএনপি এ আসনে যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিককে মনোনয়ন দিয়েছে। এ আসনের অপর মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার এম এ সালাম।

সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, সিলেট-৫ এবং হবিগঞ্জ-১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
৯৩ বার পড়া হয়েছে