ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ধানের শীষে মনোনয়নবঞ্চিত হলেন শামসুজ্জামান দুদু

নিজস্ব সংবাদ :

ধানের শীষে মনোনয়নবঞ্চিত হলেন শামসুজ্জামান দুদু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় জায়গা পাননি দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দলটি সোমবার (৪ নভেম্বর) ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে। এ তালিকায় বেশ কয়েকজন হেভিওয়েট নেতার নাম না থাকায় দলের ভেতরে ও বাইরে শুরু হয়েছে নানা আলোচনা।

দলীয় সূত্রে জানা গেছে, শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার আশা করেছিলেন। তবে শেষ পর্যন্ত ওই আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে মো. শরীফুজ্জামানকে।

দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখা এই নেতা দলের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার সমর্থকরা প্রায় নিশ্চিত ছিলেন, এবারও তিনি মনোনয়ন পাবেন। তবে প্রার্থী তালিকা প্রকাশের পর হতাশা দেখা দিয়েছে তার অনুসারীদের মধ্যে।

দলের অভ্যন্তরীণ সূত্র বলছে, গত ৫ আগস্টের পর শামসুজ্জামান দুদুর একটি বক্তব্য বিতর্কের জন্ম দেয়। বিষয়টি নিয়ে দলের ভেতর সমালোচনা হয় এবং তাকে সতর্ক করা হয়। বিশ্লেষকদের মতে, এই বিতর্কই তার মনোনয়ন না পাওয়ার অন্যতম কারণ হতে পারে।

শামসুজ্জামান দুদু ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে বিএনপির মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। একই বছরের জুনের সপ্তম সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় বিজয়ী হন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী দুদু ১৯৮৫ ও ১৯৮৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (জিয়াউদ্দিন ছাত্রদল) কেন্দ্রীয় সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপির কৃষক দলের সাধারণ সম্পাদক, কৃষি বিষয়ক সম্পাদক এবং চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
১৪৫ বার পড়া হয়েছে