ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

পাকিস্তানের ২৫ ঘাঁটি দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

নিজস্ব সংবাদ :

কাবুলে বিমান হামলার পর পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাতভর সংঘাতে পাকিস্তানের ৫৮ সেনা হত্যার দাবি করেছে আফগানরা। এদিকে, শনিবার রাতের গোলাগুলির পর রবিবার (১২ অক্টোবর) পাকিস্তান তাদের প্রধান সীমান্তগুলো বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

এদিকে তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, আফগান বাহিনী ২৫টি পাকিস্তানি সেনা পোস্ট দখল করেছে।

এছাড়া পাকিস্তানের ৫৮ জন সৈন্য নিহত ও ৩০ জন আহত হয়েছেন। খবর এপির। পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার রাতে আফগান সেনারা পাকিস্তানের সীমান্ত চৌকিগুলোর দিকে গুলি চালায়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি ছিল গত সপ্তাহে পাকিস্তানের পরিচালিত বিমান হামলার জবাব।

জবাবে পাকিস্তানও গোলা ও ভারী অস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায়। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানান, পাল্টা হামলায় আফগানিস্তানের কয়েকটি সীমান্ত পোস্ট ধ্বংস হয়েছে।

রবিবার সকালে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পাকিস্তানের খুররম এলাকায় মাঝে মাঝে গুলি চলার শব্দ পাওয়ার খবর জানিয়েছে স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা। এই সংঘাতের পর, পাকিস্তানের দুটি প্রধান সীমান্ত ক্রসিং তোরখাম ও চামান রবিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়াও অন্তত তিনটি ছোট সীমান্তপথ, খারলাচি, আঙ্গুর আড্ডা ও গুলাম খান বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কাবুল এখনো সীমান্ত বন্ধের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের সামরিক অভিযান শনিবার মধ্যরাতে শেষ হয়েছে।

আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, আফগানিস্তানের মাটিতে পাকিস্তানবিরোধী সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া হচ্ছে।

তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ইসলামাবাদ থেকে পরিচালিত বিমান হামলার লক্ষ্য ছিল আফগান রাজধানী কাবুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠীর শীর্ষ নেতা। তবে তিনি বেঁচে আছেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:২৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
১০৮ বার পড়া হয়েছে