ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
রাজধানীর সব ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের আরো বাড়ল এলপিজির দাম জ্বালানি উপদেষ্টার ফোন নম্বর হ্যাকড একটি দল নারীদের মর্যাদা দিতে চায় না: সালাহউদ্দিন আহমদ ‘১৭ মাসে রাজনৈতিক সহিংসতার ৯১ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’ দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি জামায়াত আমিরের যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয়: তারেক রহমান এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার

সিলেটের মোগলাবাজারে ট্রেন লাইনচ্যুত, আহত ১৫

নিজস্ব সংবাদ :

সিলেটের মোগলাবাজারে ট্রেন লাইনচ্যুত, আহত ১৫

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : সিলেটের মোগলাবাজারে ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। মোগলাবাজার থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রোজিনা আক্তার জানান, খবর পেযে ঘটনাস্থলে পুলিশসহ সংশ্লিষ্টরা উদ্ধারে কাজ করছে।

জানা গেছে, চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে উদয়ন এক্সপ্রেস মোগলাবাজারে লাইনচ্যুত হয়। ট্রেন উদ্ধারে কাজ চলছে।

লাইনচ্যুতির ঘটনায় শিডিউল বিপর্যয় : সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেট রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের শিডিউলে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের তিনটি বগি মোগলাবাজার স্টেশনে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চলার পর সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। তবে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।

রেলওয়ের ২ কর্মকর্তা বরখাস্ত : সিলেটে উদয়ন এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় বাংলাদেশ রেলওয়ে দুইজন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। বরখাস্ত হওয়া দুজন হলেন, লোকোমাস্টার মো. ইলিয়াস এবং সহকারী লোকোমাস্টার জহিরুল ইসলাম নোমান।

শনিবার (৭ অক্টোবর) সকালে সিলেটের মোগলাবাজার রেলস্টেশনের কাছে ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হলে সিলেট রুটে ট্রেন চলাচল কয়েক ঘণ্টা বন্ধ থাকে। এর ফলে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসসহ একাধিক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে।

এ ঘটনায় রেলওয়ের ডিভিশনাল ম্যানেজারের নির্দেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
১০৪ বার পড়া হয়েছে