ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

বাঁচা-মরার লড়াইয়ে আফগানদের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ

নিজস্ব সংবাদ :

বাঁচা-মরার লড়াইয়ে আজ আফগান চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

এশিয়া কাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। আর এই ম্যাচটাই নির্ধারণ করে দেবে লিটন দাস-মোস্তাফিজদের সুপার ফোর ভাগ্য।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে দারুণ সূচনা করলেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হোঁচট খেয়েছে। ফলে গ্রুপে দুই ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। অন্যদিকে হংকং ইতিমধ্যেই ছিটকে গেছে। শ্রীলঙ্কা আগেই নিশ্চিত করেছে পরের পর্ব। তাই বাঁচা-মরার এই সমীকরণে বাংলাদেশের জয় ছাড়া কিছুই ভাবার সুযোগ নেই। হারলেই বিদায়, আর জিতলে সুপার ফোরে লড়াই চালিয়ে যাওয়ার দরজা খুলে যাবে।

তবে প্রতিপক্ষ সহজ নয়। আফগানিস্তান প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে আত্মবিশ্বাসী। তাদের ব্যাটিংয়ে আজমতউল্লাহ ওমরজাই আর সেদিকুল্লাহ অটল জ্বলে উঠেছেন ঝড়ো ইনিংসে। বোলিং বিভাগে আছেন রশিদ খান, মোহাম্মদ নবী, নুর আহমদদের মতো ভয়ংকর স্পিন আক্রমণ। এই উইকেটে স্পিন সামলানো বাংলাদেশের জন্য হবে সবচেয়ে বড় পরীক্ষা।

বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা ম্যাচের ব্যর্থতা এখন অতীত। মিডল অর্ডারে জাকের আলী ও শামীম পাটোয়ারীর জুটি কিছুটা আশা দেখালেও দলের শুরুর ব্যাটিং ধস আর বোলিং ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে আজই।

স্পিন কোচ মুশতাক আহমেদও ম্যাচের আগের দিন বলেছিলেন, “১৬০-১৭০ রান তুলতে পারলে আমাদের বোলাররা ম্যাচ জেতাতে পারবে।”

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড বলছে, ১২ মুখোমুখিতে টাইগারদের জয় ৫টি, হারের সংখ্যা ৭। এশিয়া কাপে হিসাবটাও আফগানদের পক্ষে (৫ ম্যাচে বাংলাদেশ ২ জয়, আফগানিস্তান ৩ জয়)।

তবু হাল ছাড়তে নারাজ লিটন দাসের দল। অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচটাই তাদের টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট হতে হবে। তার ভাষায়, “আমরা জানি এটা আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। আমরা ঘুরে দাঁড়াতে সেরাটা দেব।”

এশিয়া কাপে আসার আগে টানা তিনটি সিরিজ জয় করেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতার আলোতেই আজ আবার নতুন করে উড়তে চায় লিটনরা। জয় মানেই টিকে থাকা, হার মানেই ব্যাগ গোছানোর প্রস্তুতি। এখন দেখার পালা, ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠতে পারে কি না টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
৯৯ বার পড়া হয়েছে