ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: নাসির উদ্দিন এতিমখানা থেকে আর্জেন্টিনা দলে বিস্ময়বালক ‘কিকি’ রামোস অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব, করলেন ৯১ বলে ২৩৩ সেই দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াবেন খায়রুল বাসার জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ খাম্বা থাকলেও এখন বিদ্যুৎ পাওয়া যায়না: সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী যেকোন সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাইলে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে’ রোগীকে ভ্যাকসিন না দেওয়ায় কর্মীকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সিলেটে র‌্যাবের হেফাজতে আসামির মৃত্যু

নিজস্ব সংবাদ :

সিলেটে র‌্যাবের হেফাজতে আসামির মৃত্যু

সিলেটে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন -র‌্যাব-৯ এর হেফাজতে থাকা এক আসামি আত্মহত্যা করেছেন। তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেটরের সাথে গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। ওই ব্যক্তির নাম তানভীর চৌধুরী। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি। শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের জৈন্তাপুর থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

কে এম শহিদুল ইসলাম সোহাগ এ ব্যাপারে বলেন, র‌্যাবের হেফাজতে থাকা নওগাঁ জেলার হত্যা মামলার আসামি তানভীর চৌধুরীকে শনিবার জৈন্তাপুর থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তিনি আত্মহত্যা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তার গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল ভেন্টিলেটরের সাথে পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি।

তিনি আরও বলেন, রবিবার নিহতের স্বজন, পুলিশ, চিকিৎসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঝুলন্ত মরদেহ নামিয়ে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৪২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
২২৭ বার পড়া হয়েছে