ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দাবি বিএনপি নেতা হেলালের

নিজস্ব সংবাদ :

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য প্রত্যাহারের দাবি বিএনপি নেতা হেলালের

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর করা মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে দিঘলিয়ার মাঝিরগাতীতে আয়োজিত বিএনপির এক সমাবেশে তিনি এ কথা বলেন।

‘পূজামণ্ডপের আশপাশে মেলা-মদ-গাঁজার আড্ডা বসতে দেওয়া হবে না’— স্বরাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যের প্রসঙ্গে আজিজুল বারী হেলাল বলেন, এ মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দেওয়ার অপচেষ্টা মাত্র। ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে মাদক বা অশুভ কর্মকাণ্ডকে জড়িয়ে বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। পূজামণ্ডপ শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি দেশের সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করতে চাইছেন।

বিএনপির এই নেতা আরো বলেন, আমরা দাবি করছি স্বরাষ্ট্র উপদেষ্টা অবিলম্বে এ ধরনের মন্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চাইবেন।

ধর্মীয় উৎসবগুলোতে শান্তি-শৃঙ্খলা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কোনো ধরনের বিভাজনমূলক বক্তব্য এই সম্প্রীতির পরিবেশকে নষ্ট করবে।

বিএনপি নেতাকর্মীদের প্রতি হিন্দু-মুসলিম ঐক্যের নজির স্থাপনের আহ্বান জানিয়ে হেলাল আরো বলেন, হিন্দুরা বিএনপিকে ভোট দেয় না— এই ধারণাটি ভুল। বিএনপি হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মিলনস্থল।

আগামী নির্বাচনে গাজীরহাটের মানুষই তা প্রমাণ করবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০১:০০:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
১১০ বার পড়া হয়েছে