ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

নদীয়ায় হিন্দু যুবকের ধর্মান্তরে এলাকায় ক্ষোভ, ত্যাজ্যপুত্র করলেন বাবা

নিজস্ব সংবাদ :

নদীয়ায় হিন্দু যুবকের ধর্মান্তরে এলাকায় ক্ষোভ, ত্যাজ্যপুত্র করলেন বাবা

‎নদীয়ার ঠাকুরপাড়া লেনের বাসিন্দা সাধন কুমার নাগের কনিষ্ঠ পুত্র সায়ন নাগ খ্রিস্টধর্ম গ্রহণ করায় এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসীরা সায়নের ছবি পুড়িয়ে তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সায়ন নাগ গত দুই বছর ধরে পড়াশোনার জন্য লন্ডনে বসবাস করছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ছবিতে দেখা যায়, সায়ন লন্ডনের একটি চার্চে খ্রিস্টধর্ম গ্রহণ করছেন। এই ছবি প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

‎পাড়া-প্রতিবেশীরা অভিযোগ করেছেন, হিন্দু পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সায়নের এই ধর্মান্তর সমগ্র হিন্দু সমাজের প্রতি আঘাত।

‎হিন্দু রাষ্ট্র পরিষদের একাংশের দাবি, সায়ন কেবল তার পরিবারকেই নয়, সমগ্র হিন্দু সমাজকে হেয় প্রতিপন্ন করেছেন। তারা তার বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়ে ভবিষ্যতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। এমনকি সায়ন যাতে কোনোভাবেই দেশে ফিরতে না পারেন, সে দাবি জানান তারা।

‎এ বিষয়ে সায়নের বাবা সাধন কুমার নাগ জানান, ছেলের ধর্মান্তরের ঘটনা তার কাছে অত্যন্ত লজ্জাজনক। তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো দেখার পর আমি স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছি এবং সায়নকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছি।”

‎অন্যদিকে, যোগাযোগ করা হলে সায়ন নাগ জানান, তিনি সম্পূর্ণ স্বেচ্ছায় খ্রিস্টধর্ম গ্রহণ করেছেন। দেশে ফেরার বিষয়ে তিনি বর্তমানে ভয় পাচ্ছেন এবং নিজের প্রাণনাশের আশঙ্কা করছেন বলেও জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৪৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
১৫৯ বার পড়া হয়েছে