ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানিকপুরে মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সাংবাদিক সোহাগ মিয়ার প্রতিবাদ ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত ইসলামী ব্যাংকে সরকার অবৈধ হস্তক্ষেপ করেনি: গভর্নর ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হতে পারে রবিবার ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রিতো আর নেই তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর যেকোনো সময়ের চেয়ে চিন্তাশীল বাজেট হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ সিবলীর সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের মতবিনিময়

এবার যুক্তরাষ্ট্র থেকে অনুশীলন ক্যাম্প সরাল ইরান

নিজস্ব সংবাদ :

ইরানের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় পরিবর্তন এসেছে। যুক্তরাষ্ট্রের বদলে দলটির অনুশীলন ক্যাম্প এখন হবে মেক্সিকোতে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ শনিবার এ তথ্য জানিয়ে বলেছেন, ফিফার অনুমোদন নিয়েই করা হয়েছে এই পরিবর্তন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি ফিফা।

২০২৬ বিশ্বকাপে ইরান দলের বেস ক্যাম্প হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনের কিনো স্পোর্টস কমপ্লেক্সে। তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাসংশ্লিষ্ট উদ্বেগের কারণে পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।

বিবৃতিতে মেহদি তাজ বলেন, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের বেস ক্যাম্প ফিফার অনুমোদনের মাধ্যমে নির্ধারিত হয়। ইস্তাম্বুলে ফিফা ও বিশ্বকাপ আয়োজকদের সঙ্গে বৈঠক ও তেহরানে ফিফার মহাসচিবের সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনার পর মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ ক্যাম্প সরানোর আবেদন অনুমোদন পেয়েছে ইরান।

তাজ আরও জানান, ইরানের দলীয় ক্যাম্প হবে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানায়। প্রশান্ত মহাসাগরের কাছের এই শহরটি যুক্তরাষ্ট্র সীমান্তের খুব কাছে হওয়ায় যাতায়াত ও ভিসা-সংক্রান্ত জটিলতা কিছুটা কমবে বলেও মনে করছেন তিনি।

এর আগে ইরানের কর্মকর্তারা জানিয়েছিলেন, দলটির খেলোয়াড় ও কর্মকর্তারা এখনও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি। ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৯ জুলাই পর্যন্ত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:৩২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
৩৮ বার পড়া হয়েছে