ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানিকপুরে মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সাংবাদিক সোহাগ মিয়ার প্রতিবাদ ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত ইসলামী ব্যাংকে সরকার অবৈধ হস্তক্ষেপ করেনি: গভর্নর ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হতে পারে রবিবার ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রিতো আর নেই তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর যেকোনো সময়ের চেয়ে চিন্তাশীল বাজেট হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ সিবলীর সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের মতবিনিময়

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

নিজস্ব সংবাদ :

সিলেট নগরে পুলিশের ধাওয়া খেয়ে পালানো ‘ছিনতাইকারীর’ ছুরিকাঘাতে ইমন আচার্য নামে র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

আজ শুক্রবার বেলা দেড়টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার সকালে নগরের তোপখানা এলাকায় পুলিশের অভিযানে তিনি ছুরিকাঘাতের শিকার হন।

এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘শুক্রবার সকালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিল। এ সময় সাদা পোশাকে র‌্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন।

ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারী তার বুকের বা পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর পুলিশ ওই ছিনতাইকারীকে আটক করেছে বলে জানান তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
৩১ বার পড়া হয়েছে