ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানিকপুরে মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সাংবাদিক সোহাগ মিয়ার প্রতিবাদ ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত ইসলামী ব্যাংকে সরকার অবৈধ হস্তক্ষেপ করেনি: গভর্নর ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হতে পারে রবিবার ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রিতো আর নেই তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর যেকোনো সময়ের চেয়ে চিন্তাশীল বাজেট হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ সিবলীর সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের মতবিনিময়

বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার ৫ জামাত

নিজস্ব সংবাদ :

বায়তুল মোকাররমে হবে ঈদুল আজহার ৫ জামাত

আগামী ২৮ মে সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের এসব জামাত অনুষ্ঠিত হবে।

প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন ক্বারী ইসহাক।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।

সকাল ৯টার তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন খাদেম মো. রুহুল আমিন।

চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সাংস্কৃতিক বিভাগের উপ-পরিচালক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির থাকবেন খাদেম মো. আব্দুল হাদী।

পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। এ জামাতে মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আমির হোসেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:০৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
২৭ বার পড়া হয়েছে