ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানিকপুরে মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সাংবাদিক সোহাগ মিয়ার প্রতিবাদ ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত ইসলামী ব্যাংকে সরকার অবৈধ হস্তক্ষেপ করেনি: গভর্নর ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তি হতে পারে রবিবার ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ব্রিতো আর নেই তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর যেকোনো সময়ের চেয়ে চিন্তাশীল বাজেট হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ সিবলীর সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের মতবিনিময়

সব মামলায় আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

নিজস্ব সংবাদ :

হত্যাসহ বিভিন্ন অভিযোগে করা ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আজ রবিবার হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।

এর আগে গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় তাকে জামিন দেন।

তবে ওই জামিন আদেশ আপিল বিভাগে স্থগিত হয়।

এর মধ্যে গত ১৮ নভেম্বর আরো পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি এসব মামলায় তাকে জামিন দেন। সর্বশেষ আপিল বিভাগের আদেশে তার জামিন বহাল থাকায় কারামুক্তির পথে আর কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

২০২৫ সালের ৯ মে নারাণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
২৬ বার পড়া হয়েছে